শেরপুর     শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

ঝিনাইগাতী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি পোশাক জব্দ

ছবি : প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ  ভারতীয়  তৈরি পোশাক জব্দ  করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার রাংটিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব   তৈরি পোশাক জব্দ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, রাংটিয়া সীমান্ত এলাকা দিয়ে অভিনব কৌশলে ভারতীয় তৈরি পোশাক পাচারের চেষ্টা করছিল  চোরাকারবারিরা।   গোপন সংবাদের ভিত্তিতে   বুধবার (৪ নভেম্বর ) ওই এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায়   এসব  ভারতীয়  তৈরি পোশাক  জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান,  জব্দ করা এসব  ভারতীয় পোশাকের সিজার মূল্য ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ঝিনাইগাতী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি পোশাক জব্দ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ  ভারতীয়  তৈরি পোশাক জব্দ  করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার রাংটিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব   তৈরি পোশাক জব্দ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, রাংটিয়া সীমান্ত এলাকা দিয়ে অভিনব কৌশলে ভারতীয় তৈরি পোশাক পাচারের চেষ্টা করছিল  চোরাকারবারিরা।   গোপন সংবাদের ভিত্তিতে   বুধবার (৪ নভেম্বর ) ওই এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায়   এসব  ভারতীয়  তৈরি পোশাক  জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান,  জব্দ করা এসব  ভারতীয় পোশাকের সিজার মূল্য ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত