শেরপুর     সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

ঝিনাইগাতীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি

ছবি : প্রতিনিধি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে র‍্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ধানহাটি এলাকায় বিএনপির কার্যালয় থেকে র‍্যালিটি বের করা হয়। পরে র‍্যালিটি ঝিনাইগাতী শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ নেন।

পরে বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীম মোস্তফার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আবদুল মান্নানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ঝিনাইগাতীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে র‍্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ধানহাটি এলাকায় বিএনপির কার্যালয় থেকে র‍্যালিটি বের করা হয়। পরে র‍্যালিটি ঝিনাইগাতী শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ নেন।

পরে বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীম মোস্তফার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আবদুল মান্নানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত