জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার একদল দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি রিসোর্টের পথে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হাসিব অটোরিকশায় কোথাও যাচ্ছেন। তার সঙ্গে একজন নারী ছিলেন। পথে দুর্বৃত্তরা তার অটোরিকশাটি আটকে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যান হাসিব।
অভিযোগ অনুযায়ী, হামলাকারী হাসিব আল ইসলামকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন