শেরপুর     রোববার, ১৫ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

ঝিনাইগাতীতে ৩ হাজার ৭৫০ কৃষক পেলেন সরিষার বীজ ও সার

ছবি : প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৩ হাজার ৭৫০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের ৩ হাজার ৭৫০ জন কৃষক এ সহায়তা পেয়েছেন। প্রত্যেক কৃষককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন।

অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকের উৎপাদন খরচ কমানো এবং কৃষিকে লাভজনক করতে সরকার বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে। সরিষার আবাদ বাড়ানো গেলে কৃষকের আয় বাড়ার পাশাপাশি ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সুলতান আহম্মেদ এবং কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহিদুজ্জামান নুর।

কৃষি বিভাগ জানিয়েছে, রবি মৌসুমে সরিষার আবাদ বাড়ানোর পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ কমাতে এ ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ঝিনাইগাতীতে ৩ হাজার ৭৫০ কৃষক পেলেন সরিষার বীজ ও সার

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত