শেরপুর     শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

হাজিদের সেবায় গাফিলতি হলে ছাড় নয়: ধর্মমন্ত্রী

সংগৃহিত ছবি

হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। ছবি: সংগৃহীত

হজ টিমের সদস্যদের উদ্দেশে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হাজিদের সেবায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। দায়িত্বে অবহেলা বা অনিয়ম করলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হজযাত্রীদের খাদেম হিসেবে কাজ করার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। তাঁদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। তাই টিমের সদস্যদের প্রকৃত অর্থে দায়িত্বশীল খাদেম হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, হজযাত্রীদের সেবা বাদ দিয়ে অন্য কোনো কাজে যুক্ত হওয়া যাবে না। হাজিদের সঙ্গে কেউ অনিয়ম বা অসদাচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের দেশে ফিরিয়ে আনা হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

মন্ত্রী বলেন, হাজিরা যাদের ওপর সন্তুষ্ট থাকবেন তাদেরকে পরবর্তী বছরে আবার হজযাত্রীদের খেদমতের সুযোগ দেওয়া হবে। যারা হাজিদের যথাযথ সেবা দেবেন না তাদের মক্কা থেকে দেশে পাঠিয়ে দেওয়া হবে।

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সে ব্যাপারে হজ টিমকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে হজ টিমের সদস্যরা হাজিদের সেবা করার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।

ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম।

এর আগে হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক বিভিন্ন টিমের দায়িত্ব ও কর্তব্য পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন।

প্রশিক্ষণে হজ মনিটরিং টিম, প্রশাসনিক টিম, প্রশাসনিক সহায়ক টিম, কারিগরি টিম ও সমন্বিত চিকিৎসক টিমের সদস্যরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

হাজিদের সেবায় গাফিলতি হলে ছাড় নয়: ধর্মমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত