পুলিশের আরো দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক দায়িত্বশীল সূত্র তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে। আটক দুই কর্মকর্তা হলেন—মো. আবুল কালাম আজাদ ও মো. রাকিবুল হাসান। তারা ২৫তম ও ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের দুই কর্মকর্তাকে।
সূত্রের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত।
তাকে গাজীপুর থেকে আটক করা হয়। অপরদিকে, নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে আটক করা হয়। আটক কালামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। অপর কর্মকর্তা রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।
তবে তাদের আটকের সুনির্দিষ্ট কারণ বা কী অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে, অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশের অভিযোগে কিছু পুলিশ কর্মকর্তার নাম এসেছে।
এর আগে গত সোমবার গোপালগঞ্জ জেলায় সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন