শেরপুর     শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে একজনকে লাখ টাকা জরিমানা

ছবি : প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের বুকচিরে প্রবাহিত ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে একজনকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নয়াবিল ইউনিয়নের ভোগাই নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি প্রশাসনের কর্মকর্তারা। তবে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনকালে লড়িসহ বাঘবের ইউনিয়নের শিমুলতলা গ্রামের সাগর মিয়া নামে একজনকে আটক করে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি ওই গ্রামের হাবিল উদ্দিনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক জানান, নদী ও পরিবেশ রক্ষা এবং সরকারি সম্পদ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরণের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে একজনকে লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের বুকচিরে প্রবাহিত ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে একজনকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নয়াবিল ইউনিয়নের ভোগাই নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি প্রশাসনের কর্মকর্তারা। তবে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনকালে লড়িসহ বাঘবের ইউনিয়নের শিমুলতলা গ্রামের সাগর মিয়া নামে একজনকে আটক করে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি ওই গ্রামের হাবিল উদ্দিনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক জানান, নদী ও পরিবেশ রক্ষা এবং সরকারি সম্পদ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরণের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত