শেরপুর     শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

ছবি : প্রতিনিধি

শেরপুরের নকলায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র ও শীত নিবারণের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার ৫০টি শীতার্ত পরিবারের প্রধানের হাতে এসব সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল একটি শীতের হুডি জ্যাকেট, একটি কম্বল, একটি মাথার টুপি, এক জোড়া মোজা এবং দুটি দাওয়াহমূলক ইসলামিক বই।

এ উপলক্ষে পৌর শহরের কায়দা বাজারদী গোরস্থান মাদরাসা ও আহমদিয়া এতিমখানা মাদরাসা মাঠে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের নকলা উপজেলা শাখার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত আস-সুন্নাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি মো. যোবাইর হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নকলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মু. হাছিবুল হাসান হাসিব, কায়দা বাজারদী গোরস্থান মাদরাসা ও আহমদিয়া এতিমখানার মুহতামিম হাফেজ আহমাদ উল্লাহ, মমিনা কান্দা আল-আমিন দাখিল মাদরাসার সাবেক সুপার মাওলানা মুহাম্মদ হযরত আলী, লয়খা খিচা রাণীশিমুল কওমি মাদরাসার শিক্ষক আজিজুল হক এবং বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. মোশারফ হোসাইন প্রমুখ।

এ সময় মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসক্লাব নকলার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, তরুণ সাংবাদিক লিখন মিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক শীতার্ত নারী-পুরুষ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নকলা উপজেলা শাখার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলী বলেন, শীতের তীব্রতা বাড়ার আগেই অসহায় মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়া জরুরি। এতে শীতার্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমবে। এ লক্ষ্যেই চলতি শীত মৌসুমের শুরুতে আস-সুন্নাহ ফাউন্ডেশন সারাদেশে অন্তত ৩০ হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে নকলায় প্রথম ধাপে ৫০ জনের মাঝে শীতবস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত