শেরপুর     শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

আফগানিস্তানে বিস্ফোরণ: নিহত ৭ শিক্ষার্থী, আহত ৯৯

সংগৃহিত ছবি

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে একটি বাড়িতে বিস্ফোরণে অন্তত সাত শিক্ষার্থী নিহত হয়েছে। ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৯ জন। শনিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে আফগান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, স্কুলটির কাছে খননকাজে নিয়োজিত কয়েকটি প্রতিষ্ঠানের বিস্ফোরক সংরক্ষণের একটি গুদাম থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।

পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে বেশ কয়েকটি খনন প্রকল্প রয়েছে। প্রদেশটির আসাদাবাদ জেলার আন্দরসির এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে জানান কানি।

তিনি আরও বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। সূত্র: রয়টার্স

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আফগানিস্তানে বিস্ফোরণ: নিহত ৭ শিক্ষার্থী, আহত ৯৯

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে একটি বাড়িতে বিস্ফোরণে অন্তত সাত শিক্ষার্থী নিহত হয়েছে। ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৯ জন। শনিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে আফগান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, স্কুলটির কাছে খননকাজে নিয়োজিত কয়েকটি প্রতিষ্ঠানের বিস্ফোরক সংরক্ষণের একটি গুদাম থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।

পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে বেশ কয়েকটি খনন প্রকল্প রয়েছে। প্রদেশটির আসাদাবাদ জেলার আন্দরসির এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে জানান কানি।

তিনি আরও বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। সূত্র: রয়টার্স

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত