মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে তুরস্কের আন্তালিয়ায় ত্রিপক্ষীয় আলোচনা হয়েছে পাকিস্তান, কাতার ও তুরস্কের মধ্যে। শুক্রবার (১৭ এপ্রিল) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম ২০২৬-এর ফাঁকে এ বৈঠকে বসেন তারা। সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তিন দেশের নেতা।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো ও কূটনৈতিক সমাধানকে উৎসাহিত করার আন্তর্জাতিক প্রচেষ্টা পর্যালোচনা করেন তারা। বৈঠকে পাকিস্তানের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন কাতারের আমির ও তুরস্কের প্রেসিডেন্ট।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গত ১৫ এপ্রিল ত্রিদেশীয় সফরে বের হন, একই দিনে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে পৌঁছান।
সৌদি ও কাতারের নেতাদের সঙ্গে আলোচনার পর শেহবাজ গত বৃহস্পতিবার রাতে তুরস্কে পৌঁছেছেন। আর ইরানের রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করে সেখানে ২৪ ঘণ্টারও বেশি সময় কাটিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান।
যদিও পাকিস্তান এসব আলোচনার ফলাফল নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের নিরাপত্তা কর্মকর্তারা হঠাৎ সক্রিয় হয়ে উঠেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন