শেরপুর     বুধবার, ২২ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

‘স্বৈরাচারের সময় এবং অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি’

সংগৃহিত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের সময় এবং অন্তবর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি।  ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৮তম দিন আজ (বুধবার) সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান। 

গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন সম্পূরক প্রশ্নে বলেন, প্রধানমন্ত্রীর কাছে সবিনয় প্রশ্ন হাম এই মুহূর্তে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে একটি ক্রুশিয়াল কোশ্চেন। এখন, এই মুহূর্তেও, আজকে চট্টগ্রামে দেশের একমাত্র সংক্রামক রোগের চিকিৎসা কেন্দ্র বিশেষায়িত ইনস্টিটিউট সেটিসহ অধিকাংশ হাম শনাক্তকারী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যে কারণে এই হাম শনাক্ত করতে সকল ইনস্টিটিউটকে এবং চিকিৎসা কেন্দ্রকে নমুনা ঢাকায় পাঠাতে হচ্ছে। এই ব্যবস্থা উত্তরণে খুব দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের সময় এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা আমদানি করা হয়নি। টেস্ট করার যে কিট এটির স্বল্পতা রয়েছে। এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। খুব সম্ভবত একটি কিট দিয়ে তিনটি টেস্ট করা যায়। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড়ানোর ব্যবস্থা ইনশাল্লাহ করছি।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

‘স্বৈরাচারের সময় এবং অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি’

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের সময় এবং অন্তবর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি।  ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৮তম দিন আজ (বুধবার) সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান। 

গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন সম্পূরক প্রশ্নে বলেন, প্রধানমন্ত্রীর কাছে সবিনয় প্রশ্ন হাম এই মুহূর্তে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে একটি ক্রুশিয়াল কোশ্চেন। এখন, এই মুহূর্তেও, আজকে চট্টগ্রামে দেশের একমাত্র সংক্রামক রোগের চিকিৎসা কেন্দ্র বিশেষায়িত ইনস্টিটিউট সেটিসহ অধিকাংশ হাম শনাক্তকারী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যে কারণে এই হাম শনাক্ত করতে সকল ইনস্টিটিউটকে এবং চিকিৎসা কেন্দ্রকে নমুনা ঢাকায় পাঠাতে হচ্ছে। এই ব্যবস্থা উত্তরণে খুব দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের সময় এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা আমদানি করা হয়নি। টেস্ট করার যে কিট এটির স্বল্পতা রয়েছে। এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। খুব সম্ভবত একটি কিট দিয়ে তিনটি টেস্ট করা যায়। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড়ানোর ব্যবস্থা ইনশাল্লাহ করছি।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত