শেরপুর ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে । গত বুধবার সকালে চাপাতলী মডেল মসজিদে সদর উপজেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগীতায় তিনটি গ্রুপে ১০ পারা ,২০ পারা ও ৩০ পারা গ্রুপে সদরের বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করে ।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করেন শেরপুর ইসলামিক ফাউণ্ডেশনের উপ পরিচালক এস এম মোহাইমোনুল ইসলাম । উপস্থিত ছিলেন মাষ্টার ট্রেইনার মুফতি খলিলুর রহমান,ফিল্ড সুপারভাইজার আলহাজ্ব মনিরুজ্জামান ও আমিরুল ইসলাম ।
উল্লেখ্য , উপজেলা পর্যায়ে বিজয়ীরা আবার জেলা পর্যায়ে অংশ গ্রহন করবে । জেলা পর্যায়ে বিজয়ীরা বিভাগ পর্যায়ে এবং তারপর জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করবে। জাতীয় পর্যায়ে বিজয়ীদের ইসলামিক ফাউণ্ডেশন থেকে আন্তর্জাতিক প্রতিযোগীতার জন্য বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন