শেরপুর     রোববার, ২৬ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

আবারও পাকিস্তানে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহিত ছবি

পাকিস্তান ছাড়ার প্রায় দুইদিন পর আবারও দেশটিতে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ রোববার (২৬ এপ্রিল) জানিয়েছে, ওমান সফর শেষ করে আরাগচি আরেকবার পাকিস্তান যাবেন। সেখান থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

গত শুক্রবার রাতে একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছান তিনি। এরপর শনিবার নিজের দলবল নিয়ে চলে যান। তিনি ইসলামাবাদে আসার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের আলোচনার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু আলোচনায় কোনো ব্রেকথ্রু না আসায় ওমানে চলে যান আরাগচি। এরআগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আরাগচি আজ রোববার সন্ধ্যার দিকে ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন। তিনি পাকিস্তানিদের সঙ্গে আরও আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি বৈঠকের কোনো সম্ভাবনা আপাতত নেই বলে উল্লেখ করেছে আলজাজিরা।

কারণ ইরানিরা মনে করে মার্কিনিদের দাবিদাওয়া মাত্রাতিরিক্ত। অপরদিকে ইরানিরা যেসব দাবি করেছে সেগুলো অগ্রহণযোগ্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দুই দেশের মধ্যে আলোচনায় কোনো ব্রেকথ্রু না আসলেও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে কূটনীতির দরজা এখনো বন্ধ হয়ে যায়নি।

গত শুক্রবার রাতে আরাগচির সঙ্গে প্রতিনিধি দলের অন্যান্য যেসব সদস্য এসেছিলেন তারা আবারও ইরানে ফিরে গেছেন। সেখানে তারা সরকারের সঙ্গে পরামর্শ করেছেন। আরাগচি পাকিস্তানে আসার পর ওই প্রতিনিধি দলের সদস্যরা আসবেন বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

আবারও পাকিস্তানে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত