শেরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫-২০২৬- এর উদ্বোধন করা হয়েছে। ২৬ এপ্রিল রবিবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এসময় তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম। তিনি শৃঙ্খলা, সহনশীলতা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে তিনি নিয়মিত চর্চা, সঠিক দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে শেরপুরের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জন করবে—এমন আশাবাদ ব্যক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ। জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, প্রাইম ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জুলহাস উদ্দিন, জিন্নত আলীসহ বিভিন্ন বয়সী খেলোয়াড়, কোচ, সাংবাদিক এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, এ টুর্নামেন্টে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, জিকে পাইলট উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স একাডেমি ও নবারুণ পাবলিক স্কুল- এ চারটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে ভিক্টোরিয়া একাডেমি ও নবারুণ পাবলিক স্কুল খেলায় অংশ নেয়। তবে বৃষ্টির কারণে খেলাটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন