শেরপুর     রোববার, ২৬ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

নকলায় শ্রমজীবীদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী আয়োজন

ছবি: প্রতিনিধি

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শেরপুরের নকলা পৌরসভায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ২৬ এপ্রিল রোববার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও নকলা পৌরসভার জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী মু. হাছিবুল হাসান হাসিবের ব্যক্তিগত উদ্যোগে শতাধিক সুবিধাবঞ্চিত শ্রমজীবী মানুষের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি শরীফুল ইসলাম, পৌর জামায়াতের আমীর শাহ আলম শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশন নকলা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সমাজসেবক লিটন মিয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রুজেল মিয়া, আইনজীবী মেহেদী হাসান শান্তসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

নকলায় শ্রমজীবীদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী আয়োজন

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শেরপুরের নকলা পৌরসভায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ২৬ এপ্রিল রোববার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও নকলা পৌরসভার জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী মু. হাছিবুল হাসান হাসিবের ব্যক্তিগত উদ্যোগে শতাধিক সুবিধাবঞ্চিত শ্রমজীবী মানুষের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি শরীফুল ইসলাম, পৌর জামায়াতের আমীর শাহ আলম শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশন নকলা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সমাজসেবক লিটন মিয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রুজেল মিয়া, আইনজীবী মেহেদী হাসান শান্তসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত