শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনকে অবশেষে বদলি করা হয়েছে। তাকে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া-গৌরিপুর ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়।
গত ২২ এপ্রিল নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে সেলিনা পারভীনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ভূমি-সংক্রান্ত একটি কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা গ্রহণ করে তা নিজের ব্যাগে রাখছেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশাসনের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ করা হয়। সেই সঙ্গে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র অসন্তোষ দেখা দেয়। এরই প্রেক্ষিতে সহকারী ভূমি কর্মকর্তাকে বদলি করা হলো।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান সাংবাদিকদের জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে অন্যত্র বদলি করা হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন