শেরপুর     সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

মমেকহা আইডিএস সফলভাবে শেষ করলো তাদের মেয়াদ

ছবি: প্রতিনিধি

ইন্টার্ন ডক্টরস সোসাইটি(আইডিএস) মমেকহা ২০২৫-২৬ সেশনের নির্বাচিত কমিটি তার এক বছর মেয়াদী কার্যকাল সাফল্যের সাথে সমাপ্ত করেছে। গত ২২ মার্চ, ২০২৫ মমেকহার ইতিহাসে প্রথমবারের মত অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব পেয়েছিল এই কমিটি, যার ভোটার টার্ন আউট ছিল ৮০.৮০ শতাংশ।

দীর্ঘ এক বছরের পথচলায় আইডিএস হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ ও ইন্টার্নদের স্বার্থসুরক্ষাসহ ওথ টেকিং, সর্বাধিক ইন্টার্ন রিসেপশন আয়োজন, সামার ফ্রুট ফেস্টিভাল উদযাপন, ইন্টার্ন এন্ডিং ট্যুর আয়োজন, ব্যাচ ম্যাগাজিন 'স্মৃতির সারথি' প্রকাশ এবং সর্বশেষ বিদায়সূচক 'শেষ বেলায় ইফতার' আয়োজন– সবকিছু নিয়ে ব্যাচ সংখ্যার সাথে সঙ্গতি রেখে ৫৬ টি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। মেয়াদ শেষে ডক্টরস ক্লাবে থাকা আইডিএস সদস্যদের নামের তালিকা নিজ উদ্যোগে অপসারণের মধ্য দিয়ে প্রতীকীভাবে কার্যক্রম শেষ করেছে আইডিএস।

এ বিষয়ে আইডিএস সভাপতি ডা.  সাকিব হাসান বেলাল বলেন, " সকলের সার্বিক সহায়তাই ছিল আমাদের সাফল্যমন্ডিত পথচলার মূলমন্ত্র।  আশা করি, পরবর্তী ব্যাচগুলো এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।" পাশাপাশি আগামী  ২৭ এপ্রিল,  মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া ম৫৭.৯ ব্যাচের ইন্টার্ন ডক্টরস কমিটির নির্বাচনের জন্যও শুভকামনা জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

মমেকহা আইডিএস সফলভাবে শেষ করলো তাদের মেয়াদ

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

ইন্টার্ন ডক্টরস সোসাইটি(আইডিএস) মমেকহা ২০২৫-২৬ সেশনের নির্বাচিত কমিটি তার এক বছর মেয়াদী কার্যকাল সাফল্যের সাথে সমাপ্ত করেছে। গত ২২ মার্চ, ২০২৫ মমেকহার ইতিহাসে প্রথমবারের মত অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব পেয়েছিল এই কমিটি, যার ভোটার টার্ন আউট ছিল ৮০.৮০ শতাংশ।

দীর্ঘ এক বছরের পথচলায় আইডিএস হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ ও ইন্টার্নদের স্বার্থসুরক্ষাসহ ওথ টেকিং, সর্বাধিক ইন্টার্ন রিসেপশন আয়োজন, সামার ফ্রুট ফেস্টিভাল উদযাপন, ইন্টার্ন এন্ডিং ট্যুর আয়োজন, ব্যাচ ম্যাগাজিন 'স্মৃতির সারথি' প্রকাশ এবং সর্বশেষ বিদায়সূচক 'শেষ বেলায় ইফতার' আয়োজন– সবকিছু নিয়ে ব্যাচ সংখ্যার সাথে সঙ্গতি রেখে ৫৬ টি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। মেয়াদ শেষে ডক্টরস ক্লাবে থাকা আইডিএস সদস্যদের নামের তালিকা নিজ উদ্যোগে অপসারণের মধ্য দিয়ে প্রতীকীভাবে কার্যক্রম শেষ করেছে আইডিএস।

এ বিষয়ে আইডিএস সভাপতি ডা.  সাকিব হাসান বেলাল বলেন, " সকলের সার্বিক সহায়তাই ছিল আমাদের সাফল্যমন্ডিত পথচলার মূলমন্ত্র।  আশা করি, পরবর্তী ব্যাচগুলো এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।" পাশাপাশি আগামী  ২৭ এপ্রিল,  মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া ম৫৭.৯ ব্যাচের ইন্টার্ন ডক্টরস কমিটির নির্বাচনের জন্যও শুভকামনা জানিয়েছেন তিনি।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত