শেরপুর     বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুর সদর থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার

ছবি: প্রতিনিধি

শেরপুর সদর থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে পুলিশ সুপার সদর থানায় উপস্থিত হলে থানা পুলিশের পক্ষে থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপারকে “গার্ড অব অনার” প্রদান করে।

পরে নবাগত পুলিশ সুপার থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সরকারি অস্ত্রগুলি সরেজমিন পরিদর্শনসহ থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও  নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনাসহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলমসহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

শেরপুর সদর থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

শেরপুর সদর থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে পুলিশ সুপার সদর থানায় উপস্থিত হলে থানা পুলিশের পক্ষে থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপারকে “গার্ড অব অনার” প্রদান করে।

পরে নবাগত পুলিশ সুপার থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সরকারি অস্ত্রগুলি সরেজমিন পরিদর্শনসহ থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও  নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনাসহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলমসহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত