শেরপুরে বক শিকারের অপরাধে মো. রফিক (৪৫) নামে এক ব্যাক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে শেরপুর জেলা সদরের সাপমারি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান এ দণ্ড প্রদান করেন।
শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, রোববার ভোরে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামের একজন বক শিকারী ফাঁদ দিয়ে বক শিকার করছিলেন । খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বক শিকারের একটি ফাঁদ ও একটি বকসহ নকলা উপজেলার পিঁপড়াকান্দি গ্রামের মো. রফিককে আটক করেন। পরে ৃতাকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ এর ৪১(৩) ধারা লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এ সময় জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, বিচার কার্য শেষে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন