দীর্ঘ ১৬ বছরের বিরতির অবসান ঘটিয়ে আবারও সম্প্রচারের পর্দায় ফিরে এসেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান’। সময় যেন নিজেই এক প্রতীক হয়ে উঠেছে ২৭ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে, ঠিক একই দিনে ও একই সময়ে, যেদিন বন্ধ হয়েছিল এই চ্যানেলটির সম্প্রচার। সেদিনই নতুন প্রত্যয়ের বার্তা নিয়ে আবারও যাত্রা শুরু করল গণমাধ্যমটির পথচলা।
এই পুনরাগমনকে ঘিরে রাজধানীতে আয়োজন করা হয় এক সৌহার্দ্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতি ও শুভকামনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
এসময় স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ভাইয়া হাউজিং এর চেয়ারম্যান ও চ্যানেল ওয়ানের পরিচালক মারুফ সাত্তার আলী, ভাইয়া হাউজিং-এর চেয়ারম্যান উপদেষ্টা ও দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট মো. আফজাল হোসেনসহ অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত থেকে কেক কেটে চ্যানেলটির নবযাত্রাকে আনুষ্ঠানিকভাবে শুভসূচনা জানান।
বক্তারা তাঁদের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন চ্যানেল ওয়ান তার নতুন অভিযাত্রায় বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বকে ধারণ করে দেশের গণমাধ্যমে একটি ইতিবাচক ধারা সৃষ্টি করবে। তথ্যপ্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল সময়ে, সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা ও ভালোবাসা পুনরুদ্ধার করতে সক্ষম হবে বলেও তারা প্রত্যাশা করেন।
নবযাত্রার এই তাৎপর্যপূর্ণ মুহূর্তে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। তাঁদের মতে, এই প্রত্যাবর্তন শুধু একটি টেলিভিশন চ্যানেলের পুনরায় সম্প্রচার নয় বরং এটি দেশের গণমাধ্যমের বহুমাত্রিক বিকাশের এক ইতিবাচক দৃষ্টান্ত।
দীর্ঘ বিরতির পর ‘চ্যানেল ওয়ান’ এর এই প্রত্যাবর্তন গণমাধ্যম অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন