জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে চড় মারার ঘটনার পর এবার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জকসু। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জকসুর আইন ও মানবাধিকার সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক এ ঘোষণা দেন।
তিনি জানান, ক্রীড়া সম্পাদককে আক্রমণ ও হত্যার হুমকির ঘটনায় কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে। তিনি বলেন, “আমরা জবি প্রশাসনকে জানাচ্ছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো।”
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে এর দায় স্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদত্যাগ করতে হবে।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) জবির অষ্টম ইনডোর গেমসের ক্যারাম ফাইনালকে কেন্দ্র করে ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে চড় মারেন নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনে ছাত্রদল প্যানেলের পরাজিত জিএস প্রার্থী সাদিয়া সুলতানা নেলী। খেলার নিয়ম লঙ্ঘন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ক্রীড়া সম্পাদক অভিযোগ করেন, তাকে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত নেলী দাবি করেন, প্রতিপক্ষ দলের নিয়ম ভঙ্গের বিষয়ে ক্রীড়া সম্পাদক পক্ষপাতিত্ব করায় উত্তেজনার সৃষ্টি হয় এবং সেই প্রেক্ষিতেই তিনি এ কাজ করেছেন।
এদিকে ঘটনাটি নতুন মাত্রা পায় যখন জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন এক ফেসবুক পোস্টে নেলীকে “প্রতিবাদী নেত্রী” আখ্যা দিয়ে তাকে ছাত্রদলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
পুরো ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে জিডি ও আল্টিমেটামের ঘোষণার পর ক্যাম্পাসে উত্তেজনা আরও বেড়েছে।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন