শেরপুর     রোববার, ০৩ মে ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে ফিকরুল উম্মাহ বাংলাদেশের জাতীয় দাওয়াহ্ ও সেবা সেমিনার অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

দ্বীনের দাওয়াহ্, সুশিক্ষা ও মানবসেবার অঙ্গীকারকে সামনে রেখে শেরপুরে ফিকরুল উম্মাহ বাংলাদেশ-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় দাওয়াহ্ ও সেবা সেমিনার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২ মে) বিকাল ২টা থেকে রাত ৯টা পর্যন্ত শেরপুর সদর উপজেলার মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টার এন্ড ক্যাফেতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-উলামা, দাঈ, শিক্ষাবিদ ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মাওলানা মহব্বত হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। বিশেষ অতিথি ছিলেন ফিকরুল উম্মাহ বাংলাদেশের আন্তর্জাতিক উপদেষ্টা মাওলানা আবু সাইদ আরাকানী।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ওস্তাদ জাকারিয়া মাসুদ, রাফিউজ্জামান রাফি, মুফতি শারাফাত হোসাইন এবং বিশিষ্ট দাঈ মাওলানা আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আশফাকুর রহমান।

প্রধান বক্তা হিসেবে ফিকরুল উম্মাহ বাংলাদেশের চেয়ারম্যান দাঈ মাওলানা সাকিব আল হাসান সাইফী সংস্থার লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি দাওয়াহ্ কার্যক্রম সম্প্রসারণ, শিক্ষার প্রসার এবং সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ফিকরুল উম্মাহ বাংলাদেশের কার্যক্রমের প্রশংসা করে বলেন, “এটি একটি সময়োপযোগী উদ্যোগ। আমি সবসময় এই সংগঠনের পাশে থাকবো। তিনি দেশবাসীকে এ ধরনের মানবকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সেমিনারটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ০৩ মে ২০২৬

শেরপুরে ফিকরুল উম্মাহ বাংলাদেশের জাতীয় দাওয়াহ্ ও সেবা সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত