শেরপুর     সোমবার, ০৪ মে ২০২৬
 ‍SherpurTimes24

ধোবাউড়ায় ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, জিজ্ঞাসাবাদে আটক ২

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ধান ব্যবসায়ী দুলাল মিয়াকে (৬০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৩ মে) রাত ১১টার দিকে বাঘবেড় ইউনিয়নের দিঘির পাড় গ্রামে এ ঘটনা ঘটে। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, বিকেলে হালুয়াঘাটের ধারা বাজার থেকে প্রায় চার লাখ টাকা নিয়ে ফেরার পথে দাওয়াত শেষে তিনি হামলার শিকার হন। সকালে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

স্থানীয়দের ধারণা, টাকার লোভে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০৪ মে ২০২৬

ধোবাউড়ায় ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, জিজ্ঞাসাবাদে আটক ২

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ধান ব্যবসায়ী দুলাল মিয়াকে (৬০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৩ মে) রাত ১১টার দিকে বাঘবেড় ইউনিয়নের দিঘির পাড় গ্রামে এ ঘটনা ঘটে। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, বিকেলে হালুয়াঘাটের ধারা বাজার থেকে প্রায় চার লাখ টাকা নিয়ে ফেরার পথে দাওয়াত শেষে তিনি হামলার শিকার হন। সকালে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

স্থানীয়দের ধারণা, টাকার লোভে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত