শেরপুর     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

সৌদি-তুরস্কের সঙ্গে চুক্তি ইরানের বিরুদ্ধে নয়: পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সৌদি-তুরস্কের সঙ্গে চুক্তি ইরানের বিরুদ্ধে নয়: পাকিস্তান
সংগৃহিত ছবি

সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তির কারণে ইরানের সঙ্গে ইসলামাবাদের কৌশলগত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

আল আরাবিয়া ইংলিশকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক বলেন, নতুন চুক্তিটি মূলত প্রতিরক্ষামূলক। এর লক্ষ্য সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা বাড়ানো ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা। এতে কোনো আক্রমণাত্মক বা হস্তক্ষেপমূলক উপাদান নেই বলেও জানান তিনি।

চৌধুরী বলেন, চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশ, জোট বা কৌশলগত অংশীদারের বিরুদ্ধে নয়। বরং পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের দীর্ঘদিনের রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও আনুষ্ঠানিক রূপ দিয়েছে।

ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক জটিল হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তা মনে করি না, একেবারেই না।’

তাঁর ভাষ্য, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বহু দশকের। জনগণ, সরকার এবং সামরিক পর্যায়ে এসব সম্পর্ক গড়ে উঠেছে।

নতুন প্রতিরক্ষা চুক্তিটি চীনের সঙ্গে পাকিস্তানের বিদ্যমান সম্পর্কের পরিপূরক বলেও মন্তব্য করেন চৌধুরী। এটি বেইজিং কিংবা অন্য কোনো কৌশলগত অংশীদারের সঙ্গে প্রতিযোগিতার উদ্দেশ্যে করা হয়নি বলে জানান তিনি।

কোনো চুক্তিভুক্ত দেশ আক্রান্ত হলে পাকিস্তান কীভাবে প্রতিক্রিয়া জানাবে—এ বিষয়ে তিনি বলেন, পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতির সামরিক ও কার্যকরী দিকগুলো প্রকাশ্যে জানানো হবে না। প্রয়োজন হলে তিন দেশ পরিস্থিতি যৌথভাবে মূল্যায়ন করে প্রতিক্রিয়ার ধরন নির্ধারণ করবে। পার্সটুডে

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদি-তুরস্কের সঙ্গে চুক্তি ইরানের বিরুদ্ধে নয়: পাকিস্তান

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তির কারণে ইরানের সঙ্গে ইসলামাবাদের কৌশলগত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

আল আরাবিয়া ইংলিশকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক বলেন, নতুন চুক্তিটি মূলত প্রতিরক্ষামূলক। এর লক্ষ্য সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা বাড়ানো ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা। এতে কোনো আক্রমণাত্মক বা হস্তক্ষেপমূলক উপাদান নেই বলেও জানান তিনি।

চৌধুরী বলেন, চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশ, জোট বা কৌশলগত অংশীদারের বিরুদ্ধে নয়। বরং পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের দীর্ঘদিনের রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও আনুষ্ঠানিক রূপ দিয়েছে।

ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক জটিল হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তা মনে করি না, একেবারেই না।’

তাঁর ভাষ্য, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বহু দশকের। জনগণ, সরকার এবং সামরিক পর্যায়ে এসব সম্পর্ক গড়ে উঠেছে।

নতুন প্রতিরক্ষা চুক্তিটি চীনের সঙ্গে পাকিস্তানের বিদ্যমান সম্পর্কের পরিপূরক বলেও মন্তব্য করেন চৌধুরী। এটি বেইজিং কিংবা অন্য কোনো কৌশলগত অংশীদারের সঙ্গে প্রতিযোগিতার উদ্দেশ্যে করা হয়নি বলে জানান তিনি।

কোনো চুক্তিভুক্ত দেশ আক্রান্ত হলে পাকিস্তান কীভাবে প্রতিক্রিয়া জানাবে—এ বিষয়ে তিনি বলেন, পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতির সামরিক ও কার্যকরী দিকগুলো প্রকাশ্যে জানানো হবে না। প্রয়োজন হলে তিন দেশ পরিস্থিতি যৌথভাবে মূল্যায়ন করে প্রতিক্রিয়ার ধরন নির্ধারণ করবে। পার্সটুডে

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত