শেরপুর     রোববার, ০৮ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

ঝিনাইগাতীর ভারুয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

ছবি : প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারুয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ। গত রোববার (৮ নভেম্বর) বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়।

বোর্ডের অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয়েছে মো. মাহমুদুল হক রুবেল নামের এক শিক্ষককে।  সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন সেলিনা পারভীন। অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মনির হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এডহক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল করিম।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষর করা চিঠিতে বলা হয়েছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী এ কমিটি অনুমোদন করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এডহক কমিটির মেয়াদকালের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে ব্যর্থ হলে বিদ্যালয়ের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ করার ব্যবস্থা নেওয়া হতে পারে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এডহক কমিটি বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

শিক্ষক মো. মাহমুদুল হক রুবেল সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। শিক্ষক ও অভিভাবকেরা আশা করছেন, তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।

এ বিষয়ে এডহক কমিটির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘ভারুয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি আনন্দিত ও গর্বিত। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কাজ করতে চাই। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন। সবার সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়টিকে আরও ভালো একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব।’

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ঝিনাইগাতীর ভারুয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত