শেরপুর     শনিবার, ০৯ মে ২০২৬
 ‍SherpurTimes24

ঝিনাইগাতীতে সন্ধ্যার পর সিএনজির অতিরিক্ত ভাড়া আদায়

ছবি : প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী থেকে জেলা শহরে  চলাচলরত সিএনজিতে সন্ধ্যার পর অস্বাভাবিকভাবে বাড়ছে ভাড়া। সাধারণত এই রুটের ভাড়া ৪০ টাকা হলেও সন্ধ্যার পর ৫০ টাকা বা তারও বেশি হতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর লোকাল বাস বন্ধ হওয়ায় সিএনজি চালকরা এক ধরনের সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া আদায় করেন। যাত্রী ভাড়া বা অসঙ্গত আচরণের প্রতিবাদ করলে গালি ও অপমান করা হয়। এমনকি যাত্রীকে নামিয়ে দেওয়া হয় গাড়ি থেকে।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে শেরপুর খোয়ারপাড় সিএনজি স্ট্যান্ডে  একজন নারী যাত্রী ও দুই সাংবাদিক আসেন ঝিনাইগাতী যাওয়ায়   জন্য।   নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামের বাসিন্দা সিএনজি চালক মো. আল আমিন জানান এখন ভাড়া ৫০ টাকা দিতে হবে। নয়তো নামেন গাড়ি থেকে। কত সাংবাদিক দেখেছি। দালালি ছাড়া কিছুই করতে পারে না।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন জানান, আমরা এই ধরনের অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। যাত্রী ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং ভাড়া অতিরিক্ত নেওয়ার ঘটনা মেনে নেয়ার মতো নয়। সিএনজি চালকদের এই কার্যক্রম বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ০৯ মে ২০২৬

ঝিনাইগাতীতে সন্ধ্যার পর সিএনজির অতিরিক্ত ভাড়া আদায়

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

শেরপুরের ঝিনাইগাতী থেকে জেলা শহরে  চলাচলরত সিএনজিতে সন্ধ্যার পর অস্বাভাবিকভাবে বাড়ছে ভাড়া। সাধারণত এই রুটের ভাড়া ৪০ টাকা হলেও সন্ধ্যার পর ৫০ টাকা বা তারও বেশি হতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর লোকাল বাস বন্ধ হওয়ায় সিএনজি চালকরা এক ধরনের সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া আদায় করেন। যাত্রী ভাড়া বা অসঙ্গত আচরণের প্রতিবাদ করলে গালি ও অপমান করা হয়। এমনকি যাত্রীকে নামিয়ে দেওয়া হয় গাড়ি থেকে।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে শেরপুর খোয়ারপাড় সিএনজি স্ট্যান্ডে  একজন নারী যাত্রী ও দুই সাংবাদিক আসেন ঝিনাইগাতী যাওয়ায়   জন্য।   নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামের বাসিন্দা সিএনজি চালক মো. আল আমিন জানান এখন ভাড়া ৫০ টাকা দিতে হবে। নয়তো নামেন গাড়ি থেকে। কত সাংবাদিক দেখেছি। দালালি ছাড়া কিছুই করতে পারে না।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন জানান, আমরা এই ধরনের অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। যাত্রী ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং ভাড়া অতিরিক্ত নেওয়ার ঘটনা মেনে নেয়ার মতো নয়। সিএনজি চালকদের এই কার্যক্রম বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত