শেরপুরে জেলা কারাগার পরিদর্শন করলেন নবাগত জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। ১১ মে সোমবার এ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন, খাদ্য ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি কারাবন্দীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রতিকারযোগ্য বিষয়সমূহ দ্রুত সমাধানের আশ্বাস দেন।
জেলা প্রশাসক প্রত্যাশা ব্যক্ত করেন যে, কারাগারসমূহ শুধু বন্দীশালা না থেকে প্রকৃত অর্থে সংশোধনাগার হিসেবে গড়ে উঠবে, যেখানে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, জেল সুপার শাহ ফখরুল ইসলাম ও ভারপ্রাপ্ত জেলার মুহাম্মদ আব্দুস সেলিম উপস্থিত ছিলেন।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন