জামালপুরে সৌরভিত্তিক সিস্টেম স্থাপনের জন্য সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি ও নেট মিটারিং ব্যবস্থা সম্পর্কে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাকক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), জামালপুর ও জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী মহিবুল আজাদ রুবেল। সভায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জামালপুর ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতিনিধি, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির প্রতিনিধি, জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি, প্রেসক্লাবের প্রতিনিধি, বিভিন্ন EPC Contractor, SME উদ্যোক্তা, স্থানীয় ব্যবসায়ী ও আগ্রহী গ্রাহকরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির প্রারম্ভিক বক্তব্যের পর জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সৌরবিদ্যুৎ ও নেট মিটারিং ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তিনি স্থানীয় পর্যায়ের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সৌরবিদ্যুৎ খাতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
পরে উপস্থিত কর্মকর্তা, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সহকারী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, জামালপুর সৌরভিত্তিক সিস্টেম স্থাপনের জন্য সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি এবং নেট মিটারিং বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
প্রেজেন্টেশনে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল ২০২৬–২০৩০, নেট মিটারিং ব্যবস্থা, CAPEX ও OPEX ভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের পদ্ধতি, সার্ভিস প্রোভাইডারের যোগ্যতা ও দায়িত্ব, প্রয়োজনীয় কাগজপত্র, মূল্যায়ন পদ্ধতি, আবেদন ফি ও তালিকাভুক্তি ফি, আবেদন দাখিলের সময়সীমা এবং সৌরবিদ্যুৎ সিস্টেমের কারিগরি ও নিরাপত্তা বিষয় তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, সৌরবিদ্যুৎ ব্যবস্থায় গ্রাহকের নিজস্ব ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা যায়। নেট মিটারিং ব্যবস্থায় Bi-directional Meter-এর মাধ্যমে গ্রাহকের গ্রিড থেকে বিদ্যুৎ গ্রহণ এবং গ্রিডে বিদ্যুৎ সরবরাহ—উভয়ই পরিমাপ করা হয়।
এ সময় বিভিন্ন EPC Contractor, SME প্রতিনিধি, ব্যবসায়ী ও গ্রাহক সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্তির যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, সোলার সিস্টেমের সক্ষমতা, নেট মিটারিং, OPEX ও CAPEX পদ্ধতি, মিটার স্থাপন, কারিগরি নিরাপত্তা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।
উত্থাপিত প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করেন নির্বাহী প্রকৌশলী, বিউবো, জামালপুর; জেনারেল ম্যানেজার, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, জামালপুর-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, গ্রাহকের বিদ্যুৎ ব্যয় হ্রাস এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে মানসম্মত সোলার প্যানেল, গ্রিড-টাইড ইনভার্টার, যথাযথ আর্থিং, লাইটনিং প্রোটেকশন ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা শেষে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সমাপনী বক্তব্যে সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি সৌরবিদ্যুৎ সম্প্রসারণ ও নেট মিটারিং কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন