শেরপুর     বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

নালিতাবাড়ীতে নারীকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত আরিফ গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে বটগাছ কাটাকে কেন্দ্র করে নারীকে মারধর, শ্লীলতাহানি, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার অভিযুক্ত আসামি কুখ্যাত অপরাধী আরিফ মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে শেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে বুধবার (২৩ সেপ্টেম্বর) নালিতাবাড়ী থানা পুলিশের এসআই রাসেলের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী অভয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর একটি বটগাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ১৬ সেপ্টেম্বর লাকি আক্তার (২৭) নামে এক নারীকে মারধর করা হয়। তাকে লোহার রড, গাছের ডাল ও মাছ ধরার কুচ দিয়ে আঘাত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনায় ভুক্তভোগী লাকি আক্তার বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আরিফ মিয়া ছাড়াও শাহিন মিয়া (২৭) ও আরিফের স্ত্রী উম্মে হানিকে (২৭) আসামি করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নালিতাবাড়ীতে নারীকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত আরিফ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেরপুরের নালিতাবাড়ীতে বটগাছ কাটাকে কেন্দ্র করে নারীকে মারধর, শ্লীলতাহানি, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার অভিযুক্ত আসামি কুখ্যাত অপরাধী আরিফ মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে শেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে বুধবার (২৩ সেপ্টেম্বর) নালিতাবাড়ী থানা পুলিশের এসআই রাসেলের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী অভয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর একটি বটগাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ১৬ সেপ্টেম্বর লাকি আক্তার (২৭) নামে এক নারীকে মারধর করা হয়। তাকে লোহার রড, গাছের ডাল ও মাছ ধরার কুচ দিয়ে আঘাত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনায় ভুক্তভোগী লাকি আক্তার বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আরিফ মিয়া ছাড়াও শাহিন মিয়া (২৭) ও আরিফের স্ত্রী উম্মে হানিকে (২৭) আসামি করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত