শেরপুরের নকলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬৭৫টি ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল হাকিম (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নকলা থানা পুলিশ।
মঙ্গলবার (১২ মে) গভীর রাতে উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আব্দুল হাকিম ওই এলাকার আব্দুল্লার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় মাদক কারবার বৃদ্ধি পাওয়ায় নকলা থানা পুলিশের পক্ষ থেকে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে খারজান বাজার এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল হাকিমকে আটক করা হয়। আটকের পর তার দেহ তল্লাশি ও হেফাজতে থাকা ৬৭৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
তিনি আরও জানান, বুধবার আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মাদকের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে বলেও জানান তিনি।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন