শেরপুর     মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে হাম উপসর্গে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০

ছবি: প্রতিনিধি

শেরপুরে হাম উপসর্গ নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি হওয়া ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ১৬ মে শনিবার সকালে হাসপাতালের হাম ওয়ার্ডে ভর্তি থাকা এ শিশুর মৃত্যু হয়। মৃত ওই শিশুর নাম সাফুয়াত। সে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামের দিনমজুর মো. মোজাম্মেলের ছেলে। শনিবার দুপুরে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।

হাসপাতাল ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত তিনদিন ধরে শিশু সাফুয়াতের জ্বর ছিল। পরে তার শ্বাসকষ্ট ও শরীরে গুটিসহ হামের উপসর্গ দেখা দিলে শনিবার সকাল ৮টার দিকে সাফুয়াতকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ১০টার দিকে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সাফুয়াতকে উন্নত চিকিৎসার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে জেলা সদর হাসপাতালেই মারা যায় শিশুটি। শিশুটির দাদী মাহফুজা বেগম জানান, গত তিনদিন থেকে জ¦র ও শরীরে ফুসুরি (গুটি) বের হইছিল সাফুয়াতের। পরে আজকে হাসপাতালে নিয়ে গেছিল। ভর্তি করার পরে মারা গেছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুন নাহার বলেন, জ্বর, শ্বাসকষ্টসহ হামের উপসর্গ নিয়ে গুরুতর অবস্থায় শিশুটি সকাল ৮টার দিকে হাসপাতালে ভর্তি হয়। পরে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিলেও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। তবে তার বাবার আর্থিক সংকটের কারণে সেখানে নিতে পারবেন না বলে জানিয়েছিলেন।

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে বর্তমানে হাসপাতালের হাম ওয়ার্ডে ৬০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন জানান, হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার মধ্যেই মারা গেছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শেরপুরে হাম উপসর্গে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত