শেরপুর     শনিবার, ১৫ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

ঋণাত্মক অবস্থা থেকে অর্থনীতির ঘুরে দাঁড়াতে ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

ছবি: প্রতিনিধি

দেশের অর্থনীতি বর্তমানে ঋণাত্মক অবস্থায় রয়েছে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১৬ মে) বেলা ১২টায় চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৮ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জ্বালানি খাতে ৫০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকারগুলো। সেগুলো পরিশোধে বর্তমান সরকারকে হিমশিম খেতে হচ্ছে। তিনি আরো বলেন, অর্থনীতি ঋণাত্মক অবস্থায় আছে। দুই বছর সময় লাগবে ঘুরে দাঁড়াতে। ৪০ হাজার কোটি টাকা বাজেট থেকে তেল গ্যাসে চলে গেছে। তবে এর মধ্যেও এবার বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। যাতে হতদরিদ্র মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পায়।

পরে মন্ত্রী ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন। এ সময় হাসপাতাল ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ঋণাত্মক অবস্থা থেকে অর্থনীতির ঘুরে দাঁড়াতে ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

দেশের অর্থনীতি বর্তমানে ঋণাত্মক অবস্থায় রয়েছে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১৬ মে) বেলা ১২টায় চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৮ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জ্বালানি খাতে ৫০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকারগুলো। সেগুলো পরিশোধে বর্তমান সরকারকে হিমশিম খেতে হচ্ছে। তিনি আরো বলেন, অর্থনীতি ঋণাত্মক অবস্থায় আছে। দুই বছর সময় লাগবে ঘুরে দাঁড়াতে। ৪০ হাজার কোটি টাকা বাজেট থেকে তেল গ্যাসে চলে গেছে। তবে এর মধ্যেও এবার বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। যাতে হতদরিদ্র মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পায়।

পরে মন্ত্রী ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন। এ সময় হাসপাতাল ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত