ভোগাই নদীর নকলা উপজেলা অংশের ৪টি স্থানের ভাঙন সরেজমিন পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন । শনিবার (১৬ মে ) পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে পরামর্শক্রমে নদীর ভাঙন প্রতিরোধে করণীয় নির্ধারণ ও তার দ্রুততর বাস্তবায়নে নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে জেলা প্রশাসক ১০৭ নং বেনীরগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষে ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী শিক্ষার্থী সংখ্যা কম, উপস্থিতির নিম্নহার, ওয়াশব্লকে দুর্গন্ধ এবং উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম না থাকার বিষয়ে আলোকপাত করেন। তিনি সমস্যা সমাধানে সম্মানিত প্রধান শিক্ষককে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং ইউনিফর্ম সরবরাহে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শেরপুর মো, শাকিল আহমেদ ; পানি উন্নয়ন বোর্ড, শেরপুরের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী, নকলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন