শেরপুর     রোববার, ০৭ জুন ২০২৬
 ‍SherpurTimes24

ধোবাউড়ায় বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি ব্রিজ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা এলাকায় বালুবাহী একটি ট্রাক পারাপারের সময় কংস নদীর ওপর নির্মিত স্টিলের বেইলি ব্রিজ ভেঙে পড়ায় ধোবাউড়ার সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রোববার (৭ জুন) ভোরে ব্রিজটি ধসে ট্রাকসহ নদীতে পড়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন ধোবাউড়া ও গোয়াতলা এলাকার লাখো মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধোবাউড়া-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের গোয়াতলা বাজার সংলগ্ন কংস নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বাঁশ ও কাঠ দিয়ে বারবার জোড়াতালি দিয়ে যান চলাচল সচল রাখা হচ্ছিল। অবশেষে রোববার ভোর আনুমানিক ৪টার দিকে বালুভর্তি একটি ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় সেটি ভেঙে নদীতে পড়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ব্রিজটি ভেঙে পড়ার ফলে ময়মনসিংহ-ধোবাউড়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিকল্প পথে যাতায়াত করতে অতিরিক্ত সময় ও খরচ গুনতে হচ্ছে তাদের।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসাইন বলেন, আজ ভোর আনুমানিক ৪টার দিকে ধোবাউড়া থেকে ময়মনসিংহগামী একটি বালুভর্তি ট্রাকের চাপে গোয়াতলা কংস নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। এতে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রকৌশলীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত তিন দিন ধরে ব্রিজটির মেরামত কাজ চলছিল। তবে ভারী যানবাহনের চাপের কারণে শেষ পর্যন্ত ব্রিজটি ধসে পড়ে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ০৭ জুন ২০২৬

ধোবাউড়ায় বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি ব্রিজ

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত