শেরপুর     রোববার, ০৭ জুন ২০২৬
 ‍SherpurTimes24

ভালুকায় যুবলীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

শনিবার (৬ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার (৭ জুন) দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার বর্তা গ্রামের ফরহাদ হোসেন (২৮), ভান্ডাব গ্রামের নাজিম উদ্দিন (২৫) ও সাইফুল (৪৫), নয়নপুর গ্রামের মেহেদী হাসান আলাল (৩২), বাটাজোর গ্রামের ইকবাল তালুকদার (৩০), নারাঙ্গী গ্রামের রণি ঘোষ (৩৪), ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইমন শেখ (২৮), ৭ নম্বর ওয়ার্ডের ফারুক হাসান মণ্ডল (৩৮) এবং ছোট কাশর গ্রামের মনির হোসেন (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন বলে অভিযোগ ওঠে। পরে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজল ইসলাম বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত ৯ জনকে গ্রেফতার করা হয়।

এদিকে, ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রদল।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।”

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ০৭ জুন ২০২৬

ভালুকায় যুবলীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত