শেরপুর     শনিবার, ১৩ জুন ২০২৬
 ‍SherpurTimes24

জামালপুর সীমান্তে ফের উত্তেজনা, ভারতীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক ভারতীয় নাগরিককে জোরপূর্বক পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে ফের চরম উত্তেজনা দেখা দিয়েছে। বিজিবি ও বিএসএফের পাশাপাশি দুই দেশের সাধারণ নাগরিকদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (১০ জুন) বিকেলে দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে বাংলাদেশিদের ধাওয়ায় পিছু হঠে ভারতীয় নাগরিকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বকশীগঞ্জের রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হলে ওই ব্যক্তিকে শূন্যরেখায় ফেলে চলে যায় বিএসএফ সদস্যরা। ওই ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা বাধা দেন, পরে তিনি আবার শূন্যরেখায় ফিরে যান।

এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো পক্ষই ওই ব্যক্তিকে নিতে রাজি হয়নি। এরপর থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে। বিকেল ৫টার দিকে কাঁটাতারের বেড়া পেরিয়ে দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বাংলাদেশিদের ধাওয়ায় পিছু হঠে ভারতীয়রা।

স্থানীয় এক বাংলাদেশি নাগরিক বলেন, বিএসএফ প্রতিনিয়ত পুশইনের চেষ্টা করছে। আমরা বিজিবিকে সহযোগিতা করতে গেলেই তারা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। বিকেলে ভারতের কয়েকজন যুবক বাংলাদেশিদের লক্ষ্য করে ঢিল ছুড়লে আমরাও পাল্টা ঢিল ছুড়ি। আমাদের প্রতিরোধের মুখে তারা পালাতে বাধ্য হয়।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে শূন্যরেখা অতিক্রম না করতে প্রত্যেক নাগরিককে অনুরোধ করছি। তারপরও দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানাচ্ছি।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৩ জুন ২০২৬

জামালপুর সীমান্তে ফের উত্তেজনা, ভারতীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত