শেরপুর     বুধবার, ২৯ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

১৬ বছরের পথচলার ইতি, ব্রাজিলকে বিদায় বললেন নেইমার

সংগৃহিত ছবি

ব্রাজিলের ফুটবল ইতিহাসে এক যুগের অবসান ঘটল। নেইমার জুনিয়র আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৪ বছর বয়সী এই তারকা ১৬ বছরেরও বেশি সময় ধরে হলুদ জার্সিতে লড়াই করে দেশের সর্বোচ্চ গোলদাতা হয়ে বিদায় নিলেন।

সান্তোসের হয়ে কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে ৪-২ গোলে জয়ের পর নেইমার এই চূড়ান্ত সিদ্ধান্ত জানান। ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হারের পর শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের সঙ্গে তার আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হয়েছে বলে জানা গিয়েছিল। এবার সেই জল্পনার আনুষ্ঠানিকভাবে অবসান ঘটল।

নেইমার বলেন, ‘জাতীয় দলের হয়ে আমার সময় শেষ। আমি ইতিহাস গড়েছি, খুব খুশি ছিলাম। ব্রাজিলের জার্সির জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সবসময় লড়াই করেছি। কিন্তু এখন আর সেই লড়াই চালিয়ে যেতে চাই না।’ তিনি জানান, দেশের হয়ে খেলার সময় কোনো আক্ষেপ নেই। সবসময় নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন।

একাধিক বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিকে ব্রাজিলের হয়ে খেলে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন নেইমার। এখন তার পুরো মনোযোগ ক্লাব ফুটবলে, বিশেষ করে প্রিয় ক্লাব সান্তোসে।

সম্প্রতি ড্রেসিংরুমে কনিষ্ঠ খেলোয়াড়দের সমালোচনা ও ভয় দেখানোর যে খবর ছড়িয়েছিল, তা পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন তিনি। নেইমার বলেন, ‘বিষয়টি দুঃখজনক ও বিরক্তিকর। এতে আমার কোনো দোষ নেই। ম্যাচের পর আমি শুধু দলের পারফরম্যান্স আরও উন্নত করার কথা বলেছি। জেতা ম্যাচ ড্র করা যায় না, অধিনায়ক হিসেবে এটুকু বলার অধিকার আমার আছে। লুকাস ভেরিসিমো ও গাবিগোলও একই কথা বলেছেন।’

মাঠের বাইরের এসব বিতর্ক সত্ত্বেও নেইমার সান্তোসের ৪-২ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই জয়ে দল কোপা সুদামেরিকানার শেষ ষোলোয় উঠেছে এবং পরবর্তী ম্যাচে ইকুয়েডরের মাকারার মুখোমুখি হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২৯ জুলাই ২০২৬

১৬ বছরের পথচলার ইতি, ব্রাজিলকে বিদায় বললেন নেইমার

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত