শেরপুর     শনিবার, ১৩ জুন ২০২৬
 ‍SherpurTimes24

মাদকমুক্ত সমাজ গঠনে শেরপুরে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে ‘আজকের তারুণ্য’

ছবি: প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে সামাজিক সংগঠন আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন, শেরপুর। সংগঠনটির উদ্যোগে প্রকাশিত সচেতনতামূলক লিফলেটের মাধ্যমে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

লিফলেটে বলা হয়, “আসুন, সবাই মিলে মাদকের ভয়াবহ থাবা থেকে পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করতে নাগরিক সচেতনতা বৃদ্ধি করি।” এ বার্তার মাধ্যমে তরুণ প্রজন্মসহ সমাজের সর্বস্তরের মানুষকে মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম রতন বলেন, “মাদক একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করার পাশাপাশি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের স্বাভাবিক অগ্রযাত্রাকে ব্যাহত করে। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবাইয়াত ইসলাম প্লাবন বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন নিয়মিতভাবে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”

এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সচেতন মহলের মতে, মাদকের বিস্তার রোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

“মাদককে না বলুন, সুস্থ-সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসুন”—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটির কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৩ জুন ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে শেরপুরে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে ‘আজকের তারুণ্য’

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে সামাজিক সংগঠন আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন, শেরপুর। সংগঠনটির উদ্যোগে প্রকাশিত সচেতনতামূলক লিফলেটের মাধ্যমে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

লিফলেটে বলা হয়, “আসুন, সবাই মিলে মাদকের ভয়াবহ থাবা থেকে পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করতে নাগরিক সচেতনতা বৃদ্ধি করি।” এ বার্তার মাধ্যমে তরুণ প্রজন্মসহ সমাজের সর্বস্তরের মানুষকে মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম রতন বলেন, “মাদক একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করার পাশাপাশি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের স্বাভাবিক অগ্রযাত্রাকে ব্যাহত করে। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবাইয়াত ইসলাম প্লাবন বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন নিয়মিতভাবে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”

এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সচেতন মহলের মতে, মাদকের বিস্তার রোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

“মাদককে না বলুন, সুস্থ-সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসুন”—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটির কার্যক্রম চলমান রয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত