শেরপুর     সোমবার, ২২ জুন ২০২৬
 ‍SherpurTimes24

জুনের ২০ দিনেই দেশে এলো ১৯৫ কোটি ডলারের রেমিট্যান্স

সংগৃহিত ছবি

চলতি জুন মাসের প্রথম ২০ দিনে দেশে ১৯৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৭৭ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে প্রবাহিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, ১ থেকে ২০ জুন পর্যন্ত মোট ১৯৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১২১ কোটি ৮৮ লাখ ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলার।

রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতা চলতি অর্থবছরজুড়েই শক্তিশালী রয়েছে। এর আগে মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। আর মার্চ মাসে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা একক মাস হিসেবে সর্বোচ্চ।

এপ্রিল মাসে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলারে। এটি দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড।

অর্থনীতিবিদরা মনে করছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ২২ জুন ২০২৬

জুনের ২০ দিনেই দেশে এলো ১৯৫ কোটি ডলারের রেমিট্যান্স

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত