দেশে ঢাকা ও এর আশপাশের এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২২ জুন) রাত ৯টা বেজে ২৯ মিনিটে এ ভূমিকম্পটি অনভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।
প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ।
রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহ, নরসিংদীসহ বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। ঢাকায় ভূমিকম্পের সময় বাসিন্দাদের অনেকে আতঙ্কে ঘর ছেড়ে সড়কে নেমে আসেন। অনেকে সড়কে দৌড়ে উঁচু ভবনের আশপাশ থেকে নিরাপদ স্থানে চলে যেতে উদ্যত হন।
অনেকে আফটারশকের আতঙ্কে বাইরেই অবস্থান করছেন বলে জানা গেছে।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন