শেরপুর     শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ছবি : প্রতিনিধি

কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর শহর শাখা।

২২জুন শেরপুর পৌর শহরের মোবারকপুর আখের মামুদ আইডিয়াল স্কুলে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শেরপুর জেলা শাখার সভাপতি মো:মাশহারুল ইসলাম মিল্লাত, শেরপুর শহর শাখার সভাপতি  মো: বায়েজিদ হাছান সাব্বির, শেরপুর শহর শাখা ৮নং ওয়ার্ড শাখার সভাপতি উজ্জ্বল মিয়া, সহকারী সেক্রেটারি নয়ন মিয়া, অর্থ সম্পাদক সংগ্রাম সানীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এ সময় সভাপতি মিল্লাত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে শিবির প্রতি বছর মাসব্যাপী এই কর্মসূচি পালন করে থাকে। তারই অংশ হিসেবে এই বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি মানবজীবনের জন্য অপরিহার্য অক্সিজেনের উৎস। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণের বিকল্প নেই।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

শেরপুরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর শহর শাখা।

২২জুন শেরপুর পৌর শহরের মোবারকপুর আখের মামুদ আইডিয়াল স্কুলে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শেরপুর জেলা শাখার সভাপতি মো:মাশহারুল ইসলাম মিল্লাত, শেরপুর শহর শাখার সভাপতি  মো: বায়েজিদ হাছান সাব্বির, শেরপুর শহর শাখা ৮নং ওয়ার্ড শাখার সভাপতি উজ্জ্বল মিয়া, সহকারী সেক্রেটারি নয়ন মিয়া, অর্থ সম্পাদক সংগ্রাম সানীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এ সময় সভাপতি মিল্লাত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে শিবির প্রতি বছর মাসব্যাপী এই কর্মসূচি পালন করে থাকে। তারই অংশ হিসেবে এই বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি মানবজীবনের জন্য অপরিহার্য অক্সিজেনের উৎস। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণের বিকল্প নেই।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত