শেরপুর     শনিবার, ২৭ জুন ২০২৬
 ‍SherpurTimes24

বাংলাদেশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে ভারত: চরমোনাই পীর

সংগৃহিত ছবি

ইসলামি আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে ভারত। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পুশইন করছে দেশটি।

শনিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর একটি হোটেলে কেন্দ্রীয় মজলিশে শূরার সমাপনী অধিবেশনে এ কথা বলেন তিনি। 

বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রাখেনি বলে এ সময় মন্তব্য করেন চরমোনাই পীর। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবতায়নে সরকারের মধ্যে কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না। সংসদে বিরোধী দলও কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে বলে মনে করেন তিনি।  

সরকার ভালো কাজ করলে সহযোগিতা করতে প্রস্তুত জানিয়ে চরমোনাই পীর বলেন, আগের মতো করে দেশ চালাতে চাইলে দেশবাসীকে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো। 

এ সময়, ইসলামি আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা পরিষদসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। সংগঠনটির নতুন মহাসচিব হিসেবে মনোনীত হন মাওলানা গাজী আতাউর রহমান।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ২৭ জুন ২০২৬

বাংলাদেশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে ভারত: চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

ইসলামি আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে ভারত। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পুশইন করছে দেশটি।

শনিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর একটি হোটেলে কেন্দ্রীয় মজলিশে শূরার সমাপনী অধিবেশনে এ কথা বলেন তিনি। 

বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রাখেনি বলে এ সময় মন্তব্য করেন চরমোনাই পীর। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবতায়নে সরকারের মধ্যে কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না। সংসদে বিরোধী দলও কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে বলে মনে করেন তিনি।  

সরকার ভালো কাজ করলে সহযোগিতা করতে প্রস্তুত জানিয়ে চরমোনাই পীর বলেন, আগের মতো করে দেশ চালাতে চাইলে দেশবাসীকে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো। 

এ সময়, ইসলামি আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা পরিষদসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। সংগঠনটির নতুন মহাসচিব হিসেবে মনোনীত হন মাওলানা গাজী আতাউর রহমান।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত