শেরপুর     শনিবার, ২২ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিশু শিক্ষার্থীর মৃত্যু

সংগৃহিত ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি মক্তবে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। বুধবার (৮ জুলাই) দুপুরে ভারী বৃষ্টিতে উখিয়ায় ৫নং রোহিঙ্গা ক্যাম্পে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করেছে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা ঢাকা মেইলকে পাঁচ শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের একটি মক্তবের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় মক্তবটির ভেতরে ৩০ জনেরও বেশি শিশু পড়ছিল।

ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, এপিবিএন, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন মানবিক সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে টানা কয়েক দিনের ভারী বর্ষণে কক্সবাজার জেলায় বন্যা ও পাহাড় ধস পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড় থেকে নেমে আসা ঢল এবং বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৯টি উপজেলার অন্তত ৩৩টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। 

পাঁচ শিশু শিক্ষার্থী ছাড়াও পাহাড় ধস ও দেয়াল ধসের পৃথক ঘটনায় নারী-শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে সহস্রাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ২২ আগস্ট ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিশু শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি মক্তবে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। বুধবার (৮ জুলাই) দুপুরে ভারী বৃষ্টিতে উখিয়ায় ৫নং রোহিঙ্গা ক্যাম্পে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করেছে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা ঢাকা মেইলকে পাঁচ শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের একটি মক্তবের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় মক্তবটির ভেতরে ৩০ জনেরও বেশি শিশু পড়ছিল।

ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, এপিবিএন, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন মানবিক সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে টানা কয়েক দিনের ভারী বর্ষণে কক্সবাজার জেলায় বন্যা ও পাহাড় ধস পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড় থেকে নেমে আসা ঢল এবং বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৯টি উপজেলার অন্তত ৩৩টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। 

পাঁচ শিশু শিক্ষার্থী ছাড়াও পাহাড় ধস ও দেয়াল ধসের পৃথক ঘটনায় নারী-শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে সহস্রাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত