শেরপুর     বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

শ্রীবরদীতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন

ছবি : প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলার ৪নং তাঁতীহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, জাহাঙ্গীর আলম,হয়যত আলী, তাঁরা মিয়া প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় স্থানীয়রা জানান, জানকিখিলা মধ্যপাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটিতে দীর্ঘদিন থেকে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আসছেন এলাকার মানুষ। সম্প্রতি কেন্দ্রটি বাতিল করে ,সালমারা জানকিখিলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। স্থানীয়দের ভাষ্য, নতুন কেন্দ্রটি অনেক ভোটারের বাড়ি থেকে অনেক দূরে। যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক না হওয়ায় বয়স্ক, নারী ও প্রতিবন্ধী ভোটারদের কেন্দ্রে যেতে ভোগান্তি পোহাতে হবে। এতে তাঁদের ভোটাধিকার প্রয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তাই তারা পুরাতন এ কেন্দ্রেই ভোট দিতে চান।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

শ্রীবরদীতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

শেরপুরের শ্রীবরদী উপজেলার ৪নং তাঁতীহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, জাহাঙ্গীর আলম,হয়যত আলী, তাঁরা মিয়া প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় স্থানীয়রা জানান, জানকিখিলা মধ্যপাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটিতে দীর্ঘদিন থেকে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আসছেন এলাকার মানুষ। সম্প্রতি কেন্দ্রটি বাতিল করে ,সালমারা জানকিখিলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। স্থানীয়দের ভাষ্য, নতুন কেন্দ্রটি অনেক ভোটারের বাড়ি থেকে অনেক দূরে। যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক না হওয়ায় বয়স্ক, নারী ও প্রতিবন্ধী ভোটারদের কেন্দ্রে যেতে ভোগান্তি পোহাতে হবে। এতে তাঁদের ভোটাধিকার প্রয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তাই তারা পুরাতন এ কেন্দ্রেই ভোট দিতে চান।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত