শেরপুর     বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

নকলায় কর্মস্থলের সামনেই বাসচাপায় প্রাণ গেল ডায়াগনস্টিক কর্মচারীর

ছবি: প্রতিনিধি

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল কাদির (৬০) নামে এক ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেরপুর-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদির নকলা উপজেলার চন্দ্রকোনা এলাকার বাসিন্দা। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী ছিলেন।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, নিজ কর্মস্থলের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় রংধনু পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস আব্দুল কাদিরকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাবনাজ বেগম তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনার পর বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে নকলা থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

নকলায় কর্মস্থলের সামনেই বাসচাপায় প্রাণ গেল ডায়াগনস্টিক কর্মচারীর

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল কাদির (৬০) নামে এক ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেরপুর-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদির নকলা উপজেলার চন্দ্রকোনা এলাকার বাসিন্দা। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী ছিলেন।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, নিজ কর্মস্থলের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় রংধনু পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস আব্দুল কাদিরকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাবনাজ বেগম তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনার পর বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে নকলা থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত