শেরপুর     বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

নালিতাবাড়ীতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ছবি : প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে ইউনিয়ন ভিত্তিক মাদক বিরোধী সচেতনতামূলক এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে স্থানীয় ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে ওই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. দরবেশ আলী মন্ডল, ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. ফিরোজ আলম, উর্ধ্বসিড়ি ক্রীড়া চক্রের সভাপতি আহাম্মদ আলী মাস্টার, স্থানীয় সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. রবিউল আলম ইউসুফ, বিশিষ্ট সমাজসেবক মো. ওবায়দুল ইসলাম সোহাগ,  ইউপি সদস্য মো. আব্দুর রশিদ, মো. শামসুদ্দিন ও সাবেক ইউপি সদস্য নুরুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্র্গ। এতে অতিথিরা মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন। পরে স্পোর্টস ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রীড়ামোদী দর্শকদের মাঝে মাদক বিরোধী লিফলেট বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সম্প্রতি এলাকার চারদিকে মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়ছে। মাদকের এই ভয়াবহতা থেকে তরুণ ও যুব সমাজকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নেই। তাই তরুণ ও যুব সমাজকে মাদক নয়, খেলাধুলার প্রতি আকৃষ্ট করতেই প্রতি বছরে মতো এ বছরও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হলো। তারা আরও জানান, উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তরুণ খেলোয়াররা এই খেলায় অংশগ্রহন করতে পারবেন। উদ্বোধনী খেলায় ৪নং ওর্য়াড বুরুঙ্গা ও ৬নং ওয়ার্ড পোড়াগাঁও অংশগ্রহন করে দুই দুই গোলে ড্র করে এবং এক এক করে পয়েন্ট সংগ্রহ করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

নালিতাবাড়ীতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত