শেরপুর     শুক্রবার, ১০ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে 'জীবন বাঁচাতে রক্ত' সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিনামূল্যে চারা বিতরণ

ছবি: প্রতিনিধি

"আসুন বৃক্ষরোপণ করি, সুন্দর প্রকৃতি গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন 'জীবন বাঁচাতে রক্ত'-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর শোলারচর এলাকায় সংগঠনটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি সাইদিক হাসান হৃদয়।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, ছায়া ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্বেচ্ছাসেবক এবং সংগঠনের সদস্যদের মাঝে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি উপস্থিত সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. জুয়েল মিয়া, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক জাহিদ হাসান জাহিদ, কার্যকরী সদস্য মো. সোহান মিয়া, মো. মমিন মিয়া, মো. আশরাফুল মিয়া, মো. রবিন মিয়া, মো. সুজন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

শেরপুরে 'জীবন বাঁচাতে রক্ত' সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিনামূল্যে চারা বিতরণ

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

"আসুন বৃক্ষরোপণ করি, সুন্দর প্রকৃতি গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন 'জীবন বাঁচাতে রক্ত'-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর শোলারচর এলাকায় সংগঠনটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি সাইদিক হাসান হৃদয়।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, ছায়া ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্বেচ্ছাসেবক এবং সংগঠনের সদস্যদের মাঝে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি উপস্থিত সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. জুয়েল মিয়া, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক জাহিদ হাসান জাহিদ, কার্যকরী সদস্য মো. সোহান মিয়া, মো. মমিন মিয়া, মো. আশরাফুল মিয়া, মো. রবিন মিয়া, মো. সুজন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত