শেরপুর     শনিবার, ১১ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরের মোবারকপুরে মাদক ও জুয়া নির্মূলে প্রতিরোধ কমিটি গঠন

ছবি: প্রতিনিধি

সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূলের লক্ষ্যে শেরপুর পৌরসভার মোবারকপুর মহল্লায় মাদক ও জুয়া প্রতিরোধ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে আটটায় স্থানীয় আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতির অস্থায়ী কার্যলয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আখের মামুদ দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসার উপদেষ্টা আলহাজ্ব হাবিবুর রহমান। 

সমাজ সেবক ছাইফুল ইসলাম লেবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, মাদক ও জুয়া সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের স্থানীয় জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এসময় বক্তব্য রাখেন বাজার কমিটির সাবেক সভাপতি আব্দুল করিম, পৌরসভার সাবেক কাউন্সিলর আলহাজ্ব আনিছুর রহমান মন্ডল, আখের মামুদ বাজার জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ কাজমী নয়ন, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মশো, আখের মামুদ দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসার সভাপতি লুতফর রহমান, মোবারকপুর কল্যাণ সংস্থার সভাপতি এমদাদুল হক মিলন, সমাজ সেবক মাসুদ মিয়া, আখের মামুদ বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি খন্দকার কালু গাজী, সমাজসেবক নূরে আলম সরকার, আজহার উদ্দিন, তাজিমুল ইসলাম, রজব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা মাদক ও জুয়ার কুফল তুলে ধরে যুব সমাজকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবসমাজ ও সচেতন নাগরিকদের সমন্বয়ে মাদক ও জুয়া প্রতিরোধে ৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আলহাজ্ব হাবিবুর রহমানকে প্রধান উপদেষ্টা করে কমিটির অন্যান্য সদস্যরা হলেন আব্দুল করিম, ছাইফুল ইসলাম লেবু, আলহাজ্ব হাবিবুল্লাহ কাজমী নয়ন, আজহার আলী, শফিকুল ইসলাম মন্ডল, রজব আলী, শাহজাহান আলী ও আলী আজম।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১১ জুলাই ২০২৬

শেরপুরের মোবারকপুরে মাদক ও জুয়া নির্মূলে প্রতিরোধ কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত