শেরপুর     মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

শ্রীবরদীতে পারিবারিক বিরোধে যুবক নিহত

শ্রীবরদীতে পারিবারিক বিরোধে যুবক নিহত
ছবি : প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইদের দুই পক্ষের সংঘর্ষে আমিন আলী (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

 সোমবার (১৩ জুলাই ) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকরাপাড়া গ্রামে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি মারা যান। নিহত আমিন আলী স্থানীয় ফরহাদ আলীর ছেলে।

নিহত আমিন আলীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, আমিন আলী গ্রামের বাড়িতে থাকতেন না। স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় থাকতেন ও প্রাইভেট কার চালাতেন। গত রোববার গ্রামের বাড়িতে ভাইয়ের সঙ্গে দেখা করতে আসেন আমিন আলী। এ সময় তার ভাইয়ের সঙ্গে চাচাতো ভাইদের ঝগড়ায় জড়িয়ে পড়েন। এর জেরে  রোববার রাতে আমিন আলী ও তার ভাইকে মারধর করা হয়। রাতে সেই ঝগড়া থামলেও সোমবার  আবার শুরু হয়। পরে একপর্যায়ে মেহেদী, অলক, শহিদুল, ফারুকসহ ছয়-সাতজন তাদের ওপর হামলা করে কয়েকজনকে আহত করেন। এ সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান আমিন আলী।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।  সোমবার কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় আমিন নামের একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায়  আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শ্রীবরদীতে পারিবারিক বিরোধে যুবক নিহত

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইদের দুই পক্ষের সংঘর্ষে আমিন আলী (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

 সোমবার (১৩ জুলাই ) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকরাপাড়া গ্রামে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি মারা যান। নিহত আমিন আলী স্থানীয় ফরহাদ আলীর ছেলে।

নিহত আমিন আলীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, আমিন আলী গ্রামের বাড়িতে থাকতেন না। স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় থাকতেন ও প্রাইভেট কার চালাতেন। গত রোববার গ্রামের বাড়িতে ভাইয়ের সঙ্গে দেখা করতে আসেন আমিন আলী। এ সময় তার ভাইয়ের সঙ্গে চাচাতো ভাইদের ঝগড়ায় জড়িয়ে পড়েন। এর জেরে  রোববার রাতে আমিন আলী ও তার ভাইকে মারধর করা হয়। রাতে সেই ঝগড়া থামলেও সোমবার  আবার শুরু হয়। পরে একপর্যায়ে মেহেদী, অলক, শহিদুল, ফারুকসহ ছয়-সাতজন তাদের ওপর হামলা করে কয়েকজনকে আহত করেন। এ সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান আমিন আলী।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।  সোমবার কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় আমিন নামের একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায়  আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত