সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ছড়িয়ে পড়া ভিডিও বিতর্কের পর দলীয় শৃঙ্খলা ও নৈতিকতার প্রশ্নে কঠোর অবস্থান নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন ইতোমধ্যে জমা পড়েছে। সেই প্রতিবেদনের আলোকে আজ বুধবার (২২ জুলাই) দলটির নির্বাহী পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় একাধিক সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পরপরই কেন্দ্রীয়ভাবে একাধিক টিমের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের বিষয়ে কিছু প্রাথমিক তথ্য ও প্রমাণ পাওয়ার দাবি করেছেন সংশ্লিষ্টরা।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেছেন, যেকোনো অনৈতিকতা ও অপরাধের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। নৈতিক প্রশ্নে কে এমপি থাকল বা না থাকল, সেটি আমাদের বিবেচ্য নয়। অপরাধ বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে জামায়াতে ইসলামীর একজন প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মেইলকে জানান, এ ব্যাপারে দল কোনো ছাড় দেবে না। গাজী নজরুল ইসলামের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। এমনকি ওই আসনটি হারাতে হলেও জামায়াত ছাড় দেবে না। একজন সংসদ সদস্যের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়ে মূলত দলের নেতাকর্মীদের কঠোর বার্তা দেওয়া হবে।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, তদন্ত কার্যক্রম নিয়ে বুধবার বৈঠক রয়েছে। বৈঠকের পর সংসদ সদস্যের বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হবে।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের মধ্যে বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়ে গেলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য দলের ভেতরেও চাপ তৈরি হয়। ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্রী সংস্থার নেতারাও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
গাজী নজরুল ইসলামের ভিডিও বিতর্ক এমন এক সময়ে সামনে এসেছে যখন সাম্প্রতিক মাসগুলোতে জামায়াতের একাধিক নেতা ও জনপ্রতিনিধিকে ঘিরে নানা বিতর্ক দলটির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এর মধ্যে রয়েছে- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার নেতাকর্মীকে বহিষ্কার; বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ও কয়েকটি জেলা কমিটি বিলুপ্ত; এমপি আমির হামজার বিতর্কিত বক্তব্য ও পরবর্তী আইনি জটিলতা; বাজেট নিয়ে এমপি আমির হামজার ভুল বক্তব্য; সংসদ সদস্য মিজানুর রহমানের ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন প্রসঙ্গের বক্তব্য নিয়ে সমালোচনা; এমপি আব্দুল মুনতাকিমের মুক্তিযুদ্ধসংক্রান্ত বক্তব্যের বিতর্ক এবং পরে বক্তব্য সংশোধন; স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ও প্রভাব বিস্তার নিয়ে অভিযোগ।
দলীয় নীতিনির্ধারকদের মতে, দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার কারণে সাংগঠনিক প্রশিক্ষণ ব্যাহত হওয়া এবং দল সম্প্রসারণের ফলে নতুন সদস্যদের একটি অংশের মধ্যে আদর্শিক দুর্বলতা দেখা দিয়েছে। এ কারণে শৃঙ্খলা ও জবাবদিহি আরও কঠোরভাবে নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে নেতৃত্ব।
এ বিষয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও সম্প্রতি নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, কেউ যদি শুধু জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে দলে আসেন, তাহলে তিনি ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার যোগ্যতা হারাবেন।
দলীয় সূত্রগুলো বলছে, গাজী নজরুল ইসলাম ইস্যুতে নেওয়া সিদ্ধান্ত শুধু একজন সংসদ সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নয়; বরং ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা, নৈতিকতা ও জবাবদিহির প্রশ্নে জামায়াতের অবস্থান কতটা কঠোর হবে, সেটিরও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন